২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ আগস্ট ২০২০ www.24ghonta.news৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১ মুহাররম ১৪৪২ হিজরি

৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ,ছাত্র গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২০ । ৮:৪৯ রাত

নিলয় ধর,যশোর প্রতিনিধি : যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় ১৩ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অপর এক মাদরাসা ছাত্রের বিরুদ্ধে। পুলিশ এই ঘটনায় মামলা নিয়েছে এবং অভিযুক্ত মাদ্রাসা ছাত্র আবু রায়হানকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছেন।আটক আবু রায়হান বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদরাসার হেফজখানার ছাত্র এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এজাহারের উদ্ধৃতি দিয়ে কোতয়ালী থানার(ওসি) মোহাম্মাদ মনিরুজ্জামান জানিয়েছেন, নির্যাতিত মেয়েটি শহরের ১টি মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী। ওই মেয়ের মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদরাসায় রান্নার কাজ করে। সেই সুবাদে আবু রায়হানের সঙ্গে ওই পরিবারের সম্পর্ক তৈরি হয়েছে। গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা যখন মাদরাসায় রান্নার কাজ করছিলেন, তখন আবু রায়হান তাদের বাড়িতে যায় এবং ওই মেয়েটিকে ধর্ষণ করে। প্রথমে মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরে তার মাকে জানায়।

এরপর সোমবার রাতে মেয়েটির মা থানায় অভিযোগ করে। তার অভিযোগ পেয়ে আজ ভোরে মাদরাসা থেকে আবু রায়হানকে গ্রেফতার করা হয়। দুপুরে জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
মেয়েটির মা জানিয়েছে, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তবে এই বিষয়ে এখনই তিনি আর কিছু বলতে চাননি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন