২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২১ আগস্ট ২০২০ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৩ মুহাররম ১৪৪২ হিজরি

একুশে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্রদীপ প্রজ্জ্বলন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ । ১২:৩৪ রাত

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক ইমরান আলী মাসুদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন কুতুবীর পরিচালনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আওতাধীন কলেজ, থানা, ওয়ার্ড সমূহের উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মিথুন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, সহ-সম্পাদক অরভিন সাবিক ইভান, ওসমান গণি, মহানগর ছাত্রলীগের সদস্য সুজয়মান বড়–য়া জিতু, সৈকত দাশ, ফাহাদ আনিস, নেওয়াজ খান, ওমর ফারুক সুমন, শাখাওয়াত হোসেন পেয়ারু, শিবু দাশ গুপ্ত, ইফতেখার সায়ান।

আরো উপস্থিত ছিলেন সনজয়ীতা দত্ত পিংকি, আফিয়া আঁখি, আফিয়া আনজুমান বৃষ্টি, সাবিহা সুলতানা রক্সি, ইশরাত জাহান, মনীষা আকতার, ও চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম আইন কলেজ, চট্টগ্রাম পলিটেনিক ইনষ্টিটিউট, বাকলিয়া সরকারি কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, মহসিন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

শেষে ভয়াল একুশে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শহীদ মিনার পাদদেশে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন