লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : মাদক উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ লোহাগাড়া থানার ৮ পুলিশ কর্মকর্তাকে বিশেষ উপহার প্রদান করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রাশিদুল হক পিপিএম (সেবা)।
২০ আগস্ট (বৃহস্পতিবার) রাতে জেলা পুলিশ সুপারের পাঠানো উপহার সামগ্রী তাদের হাতে আানুষ্টানিকভাবে তুলে দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ।
এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও সেকেন্ড অফিসার আব্দুল হক উপস্থিত ছিলেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মাদক উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ লোহাগাড়া থানার ৫ এসআই ও ৩ এএসআইকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রাশিদুল হক পিপিএম’র (সেবা) পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়েছে।
এসপি’র পুরস্কার প্রাপ্তরা হলেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া, এসআই যুযুৎসু যশ চাকমা, এসআই দুলাল বাড়ৈ, এসআই মাহফুজুর রহমান, চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রিজুয়ানুল ইসলাম, লোহাগাড়া থানার এএসআই শফিউল্লাহ, এএসআই বিল্লাল হোসেন ও এএসআই মাঈনুদ্দিন চৌধুরী।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ । ৮:১৬ রাত