২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২১ আগস্ট ২০২০ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৩ মুহাররম ১৪৪২ হিজরি

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাউজান উপজেলা আ’লীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ । ৮:২৬ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনেরর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২১ আগস্ট (শুক্রবার) বিকেলে রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

বক্তব্য রাখেন সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি শাহ আলম চৌধুরী, ইরফান আহমেদ চৌধুরী, স্বপন দাশ, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন