২৪ ঘন্টা নিউজ
শনিবার ২২ আগস্ট ২০২০ www.24ghonta.news৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৪ মুহাররম ১৪৪২ হিজরি

ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি- সম্পাদক বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২০ । ৯:১৯ রাত

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জীবনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জীবনকে সাময়িক বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে দুই হাজার কোটি টাকার একটি মানি লন্ডারিংয়ের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন