২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৩ আগস্ট ২০২০ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৫ মুহাররম ১৪৪২ হিজরি

চুয়েটে ‘গেটওয়ে টু ক্যারিয়ার নেভিগেশন ইন গ্লোবাল ইনফো-টেক’ শীর্ষক ওয়েবইনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২০ । ৮:৩৮ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের আয়োজনে ‘গেটওয়ে টু ক্যারিয়ার নেভিগেশন ইন গ্লোবাল ইনফো-টেক’ শীর্ষক এক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় উক্ত ওয়েবইনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আজাদ হোসেনের সভাপতিত্বে ওয়েবইনার সেশনটি পরিচালনা করেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক নুর্শেদুল মামুন।

তিন পর্বে সাজানো উক্ত ওয়েবইনারের প্রথমদিন কী-নোট স্পীকার ছিলেন যুক্তরাষ্ট্রের লোয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মারুফ আহমেদ এবং পোল্যান্ডের ওয়ারসো আই-এস ওয়্যারলেসের সিনিয়র প্রকৌশলী (আরঅ্যান্ডডি) ড. মো. আরিফুর রহমান।

এছাড়া আগামী ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সানা উল্লাহ এবং আগামী ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এরিক জনসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের অ্যাসোসিয়েট ডীন প্রফেসর ড. জন এইচ.এল. হ্যানসেন পৃথক ওয়েবইনারে প্রবন্ধ উপস্থাপন করবেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন