২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৪ আগস্ট ২০২০ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪২ হিজরি

চট্টগ্রামে আরও ১০৫ জনের করোনা শনাক্ত,মোট ১৬৫২৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০ । ১০:৩৮ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১০৫ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৮০ জন এবং উপজেলাগুলোতে ২৫ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৫২৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ১ জন এবং উপজেলা পর্যায়ে ১ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১১৩ টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১১ টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৫ জন এবং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯১ টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৫ জন এবং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয় নি।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১২ টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল চট্টগ্রামের ১৯৩ টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৫ জন এবং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল ৪৫ টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৫ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৭৬৫ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৫ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৬৫২৪ জন। এর মধ্যে নগরে ১১৭২২ জন এবং উপজেলায় ৪৮০২ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : সাতকানিয়া ১, বাঁশখালী ১, পটিয়া ৩, রাউজান ৪, ফটিকছড়ি ২, হাটহাজারী ১২ এবং সীতাকুণ্ড ২ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৬৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৮৪ এবং উপজেলায় ৮১ জন। এছাড়া নতুন ০ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯০৭ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন