২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৪ আগস্ট ২০২০ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪২ হিজরি

ফরিদপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০ । ১২:০১ দুপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার ভোরে উপজেলার হাওলীকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শামিম (২২) ও রাকিব (২০) দুই ভাই। তারা ওই গ্রামের গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী জানান, শামিম ও রাকিব গ্রামের পাশের বিলে মাছ ধরার জাল পাততে যান। সেখানে স্থানীয় আবদুর ছাত্তারের ছেলে জামাল ও আবজাল নামে দুই ব্যক্তি তাদের জাল বিল থেকে উঠিয়ে ফেলে দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এসময় দুই ভাইকে কুপিয়ে জখম করা হলে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, পরিবেশ আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন