২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৪ আগস্ট ২০২০ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪২ হিজরি

করোনায় আক্রান্ত এমপি মনসুরকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০ । ১২:৩৮ দুপুর

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহীর সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. মো. মনসুর রহমানকে উন্নত চিকিত্সার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে রাজশাহী থেকে ঢাকা আনা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হঠাৎ সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় শুক্রবার (২১ আগস্ট) করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মনসুর রহমানের।

শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাবে পরীক্ষা করে তার করোনা পজিটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন