২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৪ আগস্ট ২০২০ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪২ হিজরি

চান্দগাঁওয়ে মা-ছেলে খুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০ । ১০:২৮ রাত

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও এলাকায় খুন হয়েছে মা ও ছেলে।

সোমবার (২৪ আগস্ট) রাতে পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলো- গুলনাহার বেগম (৩৪) ও তার ছেলে রিফাত (৯)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুন হয়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি। কেন বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বিস্তারিত পরে জানানো হবে।

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমেদ খান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন