২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২০ www.24ghonta.news১০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৭ মুহাররম ১৪৪২ হিজরি

লক্ষ্মীপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী-স্ত্রী দুজন কে পিটিয়েছে বখাটেরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ । ৭:৩৫ রাত

অ আ আবীর আকাশ, জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী-স্ত্রী দুজনকেই পিটিয়ে রক্তাক্ত জখম করে বখাটেরা।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার লক্ষীপুরের ১৯ নং তেয়ারিগঞ্জ ইউনিয়নে।

জানা গেছে, ধর্মপুর বর্তমানে মিয়ার বেড়ির সুলতান মেম্বারের বাড়ির কবির হোসেনের ছেলে মোঃ রুবেল এর স্ত্রী ইয়াসমিন আক্তার পপিকে চর মনসা গ্রামের নাজির উল্লা মাঝির ছেলে সোহেল (৩৫) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও মোবাইলে অশ্লীল মেসেজ দিয়ে আসছিল। এই নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে বৈঠকে সোহেলকে সাবধান করা হয়।

গত শুক্রবার আবারো সোহেল তাকে কু প্রস্তাব দেয়ায় একই এলাকার মনিরের স্ত্রী মারজাহান বেগমকে জানালে সোহেল ক্ষিপ্ত হয়। সোহেল ও তার অনুসারী মনির হোসেন (৩৫), রাকিব হোসেন (২৫) সহ আরো অজ্ঞাত কয়েকজন মিলে ইয়াসমিন আক্তার পপিকে মারধর করে। তার স্ত্রীকে মারধর করতে দেখে রুবেল এগিয়ে এলে তাকে বেদম প্রহার করে বখাটেরা।

তাদের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।ভর্তি রেজিঃ নং ৫০২০/১৩, ৫০২১/১৪।

এ বিষয়ে মোঃ রুবেল বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান বলেন ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন