২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২০ www.24ghonta.news১০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৭ মুহাররম ১৪৪২ হিজরি

আমিরাতে আগামী ৩০ আগস্ট থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ । ১১:০৬ রাত

আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩০ আগস্ট থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এই উপলক্ষে দেশটির উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মােহাম্মদ বিন রশিদ আল মাকতুম শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ।

আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) দেশটির প্রধানমন্ত্রীর আহ্বানে বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিব।

এসময় ১০ লক্ষাধিক শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্বে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় । রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রকার সহােযােগিতা দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর/মানিক

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন