২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২০ www.24ghonta.news১২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ৯ মুহাররম ১৪৪২ হিজরি

নবাগত এসিল্যান্ডের সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দর মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ । ৭:১৬ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) ইউএনওর সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন সমস্যা, সমস্যা থেকে উত্তরণের পথ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম.সেকান্দর হোসাইন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সকল সদস্যবৃন্দ।

মোঃ রাশেদুল ইসলাম সীতাকুণ্ডের উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

২৪ ঘণ্টা/এম আর

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন