২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৯ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৫ সফর ১৪৪১ হিজরি

মির্জা ফখরুল দেশে ফিরেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ । ৫:১৭ সন্ধ্যা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ দিনের ব্যক্তিগত সফর শেষে আজ দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গেল ৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন মির্জা ফখরুল।

সফরকালে বিএনপি মহাসচিব সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় বড় মেয়ে মির্জা শামারুহের কাছে যান। সেখান থেকেই আজ দেশে ফিরলেন।

এর আগে সবশেষ গত ফেব্রুয়ারিতেও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন