২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৮ আগস্ট ২০২০ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১০ মুহাররম ১৪৪২ হিজরি

রাউজানে করোনা আক্রান্ত পল্লী বিদ্যুত সমিতি-২ এর জি.এমের জন্য এমপি’র পক্ষে ফল উপহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ । ৩:৩৯ বিকাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদের জন্য ফল নিয়ে গেলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

গত বৃহস্পতিবার রাতে তিনি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফল নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২’র অফিস সংলগ্ন জিএম এর বাসায় গিয়ে চিকিৎসার বিষয়ে খবরাখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি ও রাউজান পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. তসলিম উদ্দিন, রাউজান উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো আলমগীর আলী, রাউজান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, রাউজান পৌর যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, রাউজান উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী, নাসির উদ্দিন, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, ছাত্রনেতা বেলাল হোসেন সিফাত, জুয়েল, ইমন, মুবিন, সুদিপ্ত দাশ, জাহেদ,  দেবজিৎ, তানভীর, সাদমান, রাফি, আসিফ প্রমূখ।

উল্লেখ্য, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ গত এক সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২এর অফিস সংলগ্ন বাসায় হোমআইসোলেশনে রয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন