২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৮ আগস্ট ২০২০ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১০ মুহাররম ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের প্রস্ততি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ । ১১:২০ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগষ্ট (শুক্রবার) বিকেল ৫টায় লোহাগাড়া জেনারেল হাসপাতালের হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান শিবু রঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্টিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি শ্রীনিবাস দাশ সাগর।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার খোকন কান্তি নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি সুভাষ কান্তি নাথ, মাস্টার প্রদীপ কুমার দাশ, মাস্টার সুজিত পাল, প্রসেনজিৎ পাল, সাবেক সাধারণ সম্পাদক ডা: রিটন দাশ, আমিরাবাদ ইউপি সদস্য মৃণাল কান্তি দাশ, উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার রিটন বিশ্বাস, মিহির সরকার ও মাস্টার অসীম দাশ প্রমুখ। প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন মন্ডপ ও মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় গত ২৭ আগষ্ট কয়েকটি অনলাইন পোর্টাল ও ফেসবুকে লোহাগাড়ায় পুজা উদযাপন পরিষদের চাঁদা আদায় সংক্রান্ত প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

উপজেলা পুজা কমিটির সভাপতি শিবু রঞ্জন পাল বলেন, ১৯৮৮ সালে লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের যাত্রা শুরু হয়। পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর সম্মেলনের মধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। গত ৩ আগষ্ট পরিষদের এক বৈঠকে সাংগঠনিক কাজের ব্যয় মেটাতে বার্ষিক সদস্য চাঁদা হিসেবে প্রতিমা পূজা ৩০০ টাকা ও ঘটপূজা ২০০ টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সংগঠনের বার্ষিক সদস্য চাঁদা নেয়া হচ্ছে। এটি চাঁদাবাজী হবে কেন।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন