২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৯ আগস্ট ২০২০ www.24ghonta.news১৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১১ মুহাররম ১৪৪২ হিজরি

১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২০ । ১:৩০ দুপুর

আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, শর্ত সাপেক্ষে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

করোনাভাইরাস সংকটকালে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ায় সরকার। বাস ও মিনিবাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করার শর্তে গত ১ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন