২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৯ আগস্ট ২০২০ www.24ghonta.news১৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১১ মুহাররম ১৪৪২ হিজরি

সলিমপুরে দেশী হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুইশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২০ । ৬:১৬ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি  : সীতাকুণ্ডের সলিমপুরে করোনায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে দেশী হোপ ফাউন্ডেশন বাংলাদেশ। ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাটস্থ ডাঃ শেখ নুরুল আনোয়ার বাড়ী প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি।

এসময় দেশী হোপ ফাউন্ডেশন এর কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ আরিফ উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেতার ও টেলিভিশন শিল্পী কায়সারুল আলম, ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম গোলাম খালেক, সীতাকুণ্ড কৃষক লীগ নেতা শেখ সাইফুদ্দীন খালেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের যুন্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অনিক, সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মামুনুল হক সুমন, আব্দুল জব্বার , মোহাম্মদ বেলাল, আব্দুর রহমান, মোজাহেদুল ইসলাম, রহমত উল্লাহ্‌ , ওয়াহিদুর রহমান পাপ্পু , মোহাম্মদ সাদ্দাম হোসেন।

এসময় সংস্থাটির ত্রাণ বিতরণ কমিটির চেয়ারম্যান সাংবাদিক মেজবাহ খালেদ বলেন, করোনার কারণে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে দেশী হোপ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করে যাচ্ছি। গত ২৬ জুলাই কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩০০ পরিবারকে ২০ কেজি করে চাউল দেওয়া হয়েছে।

তাছাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ সারাদেশে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছি। প্রধান অতিথি আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, দেশী হোফ ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে সারাদেশে ত্রাণ বিতরণে যে ভূমিকা রেখে যাচ্ছে তা প্রশংসার দাবীদার। এধরনের চ্যারিটি সংগঠন আমাদের দেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন