২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩০ আগস্ট ২০২০ www.24ghonta.news১৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১২ মুহাররম ১৪৪২ হিজরি

ভুজপুরে ক্রসফায়ারে হত্যার অভিযোগে ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২০ । ২:৪৬ দুপুর

ফটিকছড়ি প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।কথিত বন্দুযুদ্ধের মাধ্যমে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রী শারমীন আক্তার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদের আদালতে গত বৃহস্পতিবার মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে হাটহাজারী সার্কেল অফিসারকে তদন্তের জন্য নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবাইদুল ইসলাম, এসআই মো. শাহাদাত হোসেন, মো. রাশেদুল হাসান, প্রবীণ দেব, এএসআই কল্পরঞ্জন চাকমা এবং আবদুল মান্নান ওরফে ‘কসাই’ মান্নান।অভিযোগে জানা যায়, গত ২৩ মে রাত ২ টার দিকে ফটিকছড়ির ভূজপুরে দুই স্কুল ছাত্রীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে দুর্বৃত্তরা ধর্ষণ করে। ওই মামলায় হেলালকে সহ কয়েকজনকে আসামি করা হয়।

নিহত হেলালের স্ত্রী শারমিন আক্তার বলেন, ওইদিন রাতে কসাই মন্নান হেলালকে ডেকে পুলিশের হাতে তুলে দেয়। রাতেই আমার স্বামীকে কথিত বন্দুরযুদ্ধের নামে হত্যা করা হয়। আমার স্বামী ধর্ষণ ঘটনার সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।

নিহত হেলাল একই এলাকার জাফর আলমের ছেলে।মামলার বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার ওসি শেখ মো. আবদুলল্লাহ বলেন- ধর্ষণ মামলার আসামি হেলালকে গ্রেপ্তার করতে গেলে আধাঁর মানিক এলাকায় পুলিশের গুলিতে সে মারা যায়। মামলার কথা শুনিনি। যে কেউ আইনের আশ্রয় নিতে পারে। আইনগত ভাবে বিষয়টি দেখা হবে।

২৪ঘন্টা/এন এম আর /জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন