২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩০ আগস্ট ২০২০ www.24ghonta.news১৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১২ মুহাররম ১৪৪২ হিজরি

পাবনা-৪ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন নুরুজ্জামান বিশ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২০ । ৮:৫৩ রাত

পাবনা ৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঈশ্বরদী উপজেলার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. নুরুজ্জামান বিশ্বাস। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলে মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে যুদ্ধ করেন।

রোববার (৩০ আগস্ট) বিকেলে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনীত করা হয়।

দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল চারটায় শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

সাবেক ভূমিমন্ত্রী শামসুজ্জামান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হওয়া এ আসনটিতে প্রার্থী হতে ডিলু পরিবারের আট সদস্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

ডিলু পরিবারের বাইরে গিয়ে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন