২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩১ আগস্ট ২০২০ www.24ghonta.news১৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪২ হিজরি

পিডিপির চেয়ারম্যান ফেরদৌস কোরেশী আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২০ । ৪:২৭ বিকাল

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বিকাল ৩টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন পিডিপির মহাসচিব এম এ হোসেন।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে ফেরদৌস কোরেশী অসুস্থ ছিলেন। আজ বিকালে তার ক্যান্টমেন্টের ভাড়া বাসা থেকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০১৫ সালের ২১ অক্টোবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোরেশী। প্রায় অর্ধমাস ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

এরপর থেকে বিছানা হয় তার একমাত্র ঠিকানা। প্যারালাইজড হওয়ায় ইশারা ইঙ্গিতে কথাবার্তা বলতেন তিনি।

২০০৮ সালের ১৩ নভেম্বর নির্বাচন কমিশন থেকে প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নামে একটি দলের নিবন্ধন পান কোরেশী। নবম জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন