২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩১ আগস্ট ২০২০ www.24ghonta.news১৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪২ হিজরি

প্রণব মুখার্জি আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২০ । ৬:০২ সন্ধ্যা

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই (৮৪)। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সন্ধ্যায় প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি টুইটে জানিয়েছেন, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা প্রণব মুখার্জি মারা গেছেন। চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। ভারতজুড়ে মানুষের কাছ থেকে প্রার্থনা পেয়েছি। এরপরও বাবাকে ফেরাতে পারিনি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য।

প্রায় তিন সপ্তাহ ধরে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি।

গত ৯ আগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। এরপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ আগস্ট তাকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই অপারেশন হয় তার মাথায়। এছাড়া এর আগে থেকেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন