২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১৪ মুহাররম ১৪৪২ হিজরি

আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৩/তালেবানের দায় স্বীকার

সেনা ঘাটিতে হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ । ২:৫৯ দুপুর

২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের গারদেজ শহরে একটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এতে তিন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বার্তা সংস্থা এপি সূত্র জানায়, এই হামলায় আরও পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন বলে তথ্য দিয়েছেন পাক্তিয়া প্রদেশ সরকারের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল। তিনি বলেন, একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়ে গারদেজের ওই ঘাঁটির প্রবেশপথ উড়িয়ে দেয়।

তারপর দুজন বন্দুকধারী সরকারের আধাসামরিক জননিরাপত্তা বাহিনীর ওপর এলোপাঁতাড়ি গুলি চালাতে থাকে। তবে বন্দুক যুদ্ধে তালেবান যোদ্ধাদের হত্যা করতে সফল হয়েছে নিরাপত্তা বাহিনী। মঙ্গল জানান, ওই এলাকা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এই হামলার জন্য নিজেদের দায়ী দাবি করে বিবৃতি দেন।

তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি করা হবে কিনা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আফগান সরকারের ৪৬ সদস্যের একটি কাউন্সিল গঠন করার পরই এই হামলা চালনো হলো।

মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সশস্ত্র বিদ্রোহে লিপ্ত তালেবান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তিচুক্তির বিষয়টি বিবেচনা করে কাবুল নেতৃত্ব ও তালেবানদের মধ্যে আলোচনা হওয়ার কথা।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন