২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪২ হিজরি

৫ কেজি গাঁজাসহ র‌্যাব-১৩ নীলফামারীর হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ । ৯:৩১ সকাল

নীলফামারী প্রতিনিধি : প্রায় ৫ কেজি গাঁজা সহ অলিয়ার রহমান(২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর একটি অভিযানিক দল। সে পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্দা ইউনিয়নের চতুরাগঞ্জ গ্রামের আব্দুল মালেকের ছেলে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে তেতুঁলিয়া থানায় প্রেরন করা হয়েছে।

এর আগে সোমবার (৩১ আগষ্ট) রাত ৮টার দিকে তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান বাজার দাখিল মাদ্রাসার কাছেই প্রায় পাঁচ কেজি পরিমান গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল একটি ফোন উদ্ধার সহ তাকে গ্রেফতার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩,নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে তেতুঁলিয়া থানায় প্রেরন করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন