২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪২ হিজরি

নোবিপ্রবি উপাচার্যের ফেসবুক আইডি হ্যাক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ । ৯:৫৭ সকাল

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার উল আলমের ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে জানা যায়।

ইতোমধ্যে উপাচার্যের একাউন্ট থেকে বেশ কিছু লোকজনের কাছে টাকা চাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু উপাচার্যের ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

উপাচার্যের ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে নোবিপ্রবি প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নোবিপ্রবির মাননীয় উপাচার্য Md Didar Ul Alam স্যারের ব্যাক্তিগত ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। কারো কাছে বিকাশের অনুরোধ আসলে তা ইগনোর করার জন্য অনুরোধ করা হল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু জানান,নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম স্যারের “Md Didar Ul Alam” নামের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি থেকে কাউকে অপ্রত্যাশিত ম্যাসেজ কিংবা কন্টেন্ট পাঠিয়ে থাকলে তা আমলে না নেয়ার অনুরোধ করেছেন মাননীয় উপাচার্য। সংশ্লিষ্ট আইডি উদ্ধার এবং হ্যাকের ঘটনা উদ্ঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর/অনামিকা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন