২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪২ হিজরি

ঐতিহাসিক রায়; হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ । ১০:১৫ রাত

দেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন মর্মে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারী নীতিতেও বলা হয়েছে সমান অধিকারের কথা। কিন্তু সম্পত্তিতে এ দেশের হিন্দু নারীর উত্তরাধিকার প্রতিষ্ঠা পায়নি এতকাল।

বুধবারের এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন