২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১৬ মুহাররম ১৪৪২ হিজরি

ধামরাইয়ে সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ । ৬:২৬ সন্ধ্যা

ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি বিজয় টেলিভিশনের জুলহাস উদ্দিন (৩৫) নামে এক সাংবাদিককে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

জুলহাস উদ্দিন উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন। তিনি বলেন, তার মারা যাবার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন