২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১৬ মুহাররম ১৪৪২ হিজরি

কুতুবদিয়ার সাবেক ওসি ফেরদৌস সহ ১০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ । ৬:৪৪ সন্ধ্যা

২৪ঘণ্টা ডেস্ক: মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুতুবদিয়া থানার সাবেক ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌস সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলার নম্বর সিআর-১৫২/২০২০। মঙ্গলবার কুতুবদিয়া জুডিশিয়াল আদালতে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী ( মুকুল) বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ফৌজদারী দরখাস্তে অপর আসামিদের মধ্যে কুতুবদিয়া থানার সাবেক এসআই জয়নাল আবেদীন, বর্তমান এসআই মোসলেম উদ্দিন বাবলু, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, সাংবাদিক সাবেজ কামাল লিটন কুতুবী, মো. ইকবাল, মোহাম্মদ রাসেল, আবুল ফজল ও পেচু মিয়ার নাম রয়েছে।
মামলার আইনজীবী মোহাম্মদ রাসেল জানান, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।

২৪ঘণ্টা/এন এম রানা

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন