রাউজান প্রতিনিধি: মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২ এর আওতাধীন ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা’র স্মরণে আজিমুশশান মাইজভান্ডারী মাহফিল ৪ সেপ্টেম্বর শুক্রবার বাদে মাগরিব আব্দুল আলী জামে মসজিদে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নুরুচ্ছাপার সভাপতিত্বে ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২ এর সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী গোমদন্ডী দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমুদুল হক মাইজভান্ডারী ,বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২ এর সভাপতি রোকন উদ্দিন ফারুকী, হাফেজ মাওলানা দৌলত, মাওলানা মোবারক হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছালে জঙ্গীর, মঈনুদ্দিন মানিক, খালেক, কোরবান আলী মিনকু, জাগির হোসেন টিটু, বেলাল হোসেন, আজগর আলী, মিনহাজ,সাজ্জাদ হোসেন, রাহাত হোসেন, সাকিব প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, আওলাদে রাসূলের ভালবাসা মহব্বত অন্তরে ধারণ করলে ইহকাল ও পরকালের জীবন সুন্দর হবে। পরে মিলাদ ক্বিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
২৪ঘণ্টা/এনএম রানা/নিজাম উদ্দীন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ । ১:৩৬ দুপুর