২৪ ঘন্টা নিউজ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১৮ মুহাররম ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে ইয়াবাসহ দুই যুবক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ । ৮:০৩ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ১২শ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার এসআই রাশেদুজ্জামান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সূত্রে সংবাদে তাদের আটক করে।

আটককৃত দুইজন হচ্ছে আকরাম হোসেন (২৩), পিতা- বাদল মিয়া, সাং- পুরানগাঁও এবং রিয়াজুল ইসলাম (৩৩) পিতা- খাদেমূল ইসলাম, সাং-দড়িঘাগটিয়া, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন লক্ষ ৬০ হাজার টাকা।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদক বিরোধী অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ধৃত দুুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন