২৪ ঘন্টা নিউজ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ১৮ মুহাররম ১৪৪২ হিজরি

হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ । ১০:০৫ রাত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় রাহুল আজিজ শাফিয়ান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের বাস স্টেশন সংলগ্ন শেরে বাংলা মাজার গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে স্থানীয় সৈয়দ নাজমুল হুদার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় শাফিয়ান শেরে বাংলা মাজার গেইট এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-০৪-২৭) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উপস্থিত লোকজন ট্রাকটি আটক করে পুলিশের নিকট সোপার্দ করেন।

আওয়ামীলীগ নেতা ও নিহতের নিকট আত্মীয় শাহাজাদা স.ম এনাম বলেন, দ্রুত গতিতে আসা ট্রাকটি শাফিয়ানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শেরে বাংলা মাজার গেইট সংলগ্ন হাটহাজারী- অক্সিজেন মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধের জন্য সড়ক প্রতিবন্ধকতা স্থাপনের দাবি জানিয়ে এ এলাকায় বিগত সময়ে ও কয়েকটি দূর্ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন