২৪ ঘন্টা নিউজ
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৩ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২০ মুহাররম ১৪৪২ হিজরি

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কর্ণফুলি নদীতে শিশুর
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ । ৬:৪০ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে হাটহাজারীতে পুকুরে ডুবে ইয়ামিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামে জসিম তালুকদারের বাড়িতে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত ইয়ামিন ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ লোদি তালুকদার বাড়ির প্রবাসী হোসেনের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ামিন নানার বাড়িতে বেড়াতে এসে অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা নিহত শিশুটিকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন