২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪২ হিজরি

নেত্রকোনায় ট্রলার ডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ । ১২:৪৭ দুপুর

নেত্রকোনার কলমাকন্দা উপজেলায় গোমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৬ জন।

বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। কলমাকন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনামগঞ্জের মধ্যনগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারটি নেত্রকোনার ঠাকুরাকোনর উদ্দেশে রওয়ানা দেয়। কলমাকন্দার রাজনগর এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটিতে ৩৫ জন যাত্রী ছিল বলে জানান তিনি।

তিনি আরও জানান, স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে। উদ্ধার কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন