২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪১ হিজরি

আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ । ৯:৪৮ সকাল

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বুড়িরবাজার এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ছাদিয়া আক্তার (২৩) ও তার স্বামী সোহাগ মিয়া (২৬)। ছাদিয়া খুলনা জেলার রূপসা থানার মনু মিয়ার মেয়ে ও সোহাগ বাগেরহাট জেলা সদর থানার মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাতে কোনো এক সময় ওই দম্পতি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষটি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন