২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪২ হিজরি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সীতাকুণ্ডে আবুল খায়ের কারখানায় যুবকের আত্মহত্যা

পটিয়ায় মানসিক রোগীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ । ৩:৩৫ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আবুল খায়ের গ্রুপের কারখানা থেকে গলায় ফাঁস দেওয়া জিলাত আলী (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আবুল খায়ের কারখানাতে ক্লিনার হিসেব কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ আবুল খায়ের গ্রুপের কারখানার রেষ্ট হাউজের একটি রুম থেকে মডেল থানার এসআই মামুন লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

জিলাত মৌলভিবাজার জেলার শমসেরগঞ্জ থানার রাপগাঁও গ্রামের শাহাদাত আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে আবুল খায়ের গ্রুপের ম্যানেজার মোঃ ইমরুল কায়সার বলেন, ছেলেটা আমাদের ক্লিনার গ্রুপে কাজ করতো। সে ফেসবুকে “আমাকে কেউ আটকাতে পারবেনা” স্ট্যাটাস লিখে রুমের ভিতর দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে আত্নহত্যা করে। পুলিশ এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। তবে সে কি কারণে আত্নহত্যা করেছে তা বুঝতে পাচ্ছি না।

এদিকে এব্যাপারে জানতে একাধিকবার ফোন করেও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন