২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪২ হিজরি

মিরসরাইতে পুকুরে ডুবে মারা গেছে শিশু

পুকুরে ডুবে মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ । ৫:৪৩ সন্ধ্যা

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইতে পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশুর নাম রিফাত।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের চুনি মিঝিরটেক গ্রামের নেজামের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিফাত একই গ্রামের নুরুল আমিন প্রকাশ (বাহার)-এর সন্তান বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু শিশু রিফাতের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু রিফাত বাড়ির উঠোনে খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির উঠোনে রিফাতকে দেখতে না পেয়ে খোঁচাখোঁজি শুরু করে স্বজনরা।

অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে রিফাতের পা ভাসতে দেখে পুকুরে নেমে স্বজনরা রিফাতকে উদ্ধার করে স্বজনরা। পরে গ্রামের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে রিফাত মৃত ঘোষণা করেন।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন