২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪২ হিজরি

পরিবেশ শর্ত ভঙ্গের দায়ে সীতাকুণ্ডের ৫ শিপ ইয়ার্ডকে ৬০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ । ১০:৪৫ রাত

কামরুল ইসলাম দুলু সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের ৫টি শিপ ব্রেকিং ইয়ার্ডকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।বুধবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের আরেফিন এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা ,এস.এইচ এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা, কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার,এন.বি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ এবং কে.আর শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, উক্ত ৫ শিপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে ৫ প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানগুলোকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা /এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন