ভারতে এবার ৮৬ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতীয়সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রকাশিত হয়েছে।
দিল্লির ছাওলা এলাকায় ৮৬ বছরের ওই বৃদ্ধাকে ধর্ষণ করে ৩৩ বছরের এক ব্যক্তি। পুলিশ সোনু নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করলেও, প্রতিবাদ অব্যাহত রেখেছেন মানবাধিকার সংগঠনের কর্মীরা।
জানা যায়, বাড়ি পৌঁছে দেয়ার নাম করে, বাইকে তুলে বৃদ্ধাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে এ কাজ করে সোনু। ধর্ষণের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ভারতে প্রতি বছর গড়ে ৩৫ হাজার ধর্ষণের ঘটনা ঘটে। নথিভূক্ত ছাড়াও এমন আরও কয়েক হাজার ধর্ষণের ঘটনা রয়েছে দেশটিতে।
২৪ ঘণ্টা/এম আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ । ৮:১৯ সকাল