২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৩ মুহাররম ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে দোকানের আড়াইশ মোবাইল চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ । ৪:৩২ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান থেকে চুরি করে নিয়ে গেছে বিক্রয়ের জন্য রাখা ২৬০টি মোবাইল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দোকান মালিক।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কানুনগোপাড়া কলেজ গেইটের এবি প্লাজার মোহাম্মদীয়া গিফট সেন্টারে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক মো. গফুর মিয়া(৩০) থানায় অভিযোগ দিলে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ।

দোকান মালিক গফুর মিয়া জানান, গতকাল বুধবার সকালে খুলতে গিয়ে দোকানের দরজা খোলা দেখতে পান। বিক্রয়ের জন্য রাখা বিভিন্ন মডেলের এনড্রয়েট ও নরমাল আইটেল মোবাইল ১০০ পিস, এনড্রয়েট ও নরমাল সিম্পুনী মোবাইল ৬০ পিস ও ইমাম কোম্পানী ও উইনস্টার কোম্পানীর নরমাল ও এনড্রয়েট ৬০পিসসহ মোট ২৬০টি মোবাইল সেট চোরের দল নিয়ে গেছে। এসব মোবাইলের বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা হবে।

বিষয়টি মার্কেট কমিটি ও থানা পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ ইদানিং কানুনগোপাড়া বাজারে চুরির ঘটনা বাড়ছে। বুধবার দিবাগত রাতে আরো একটি দোকান চুরি হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার মালামাল খোয়া গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল করিম বলেন, এ ঘটনায় দোকান মালিক জিডি করতে চাইলে পুলিশ অভিযোগ নিয়ে মালামাল উদ্ধার ও সন্দেহভাজনদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন