২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৩ মুহাররম ১৪৪২ হিজরি

দুইদিনে সীতাকুণ্ডের ৮ শীপ ইয়ার্ডকে পরিবেশের দেড়লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ । ৭:৪৫ রাত

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের ৩টি শিপ ব্রেকিং ইয়ার্ডকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

বৃহস্পতিবার শুনানি শেষে সীতাকুণ্ডের প্যাসিফিক স্টীল এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, এইচ.এম স্টিল ইন্ডাষ্ট্রিজকে ৪০ হাজার টাকা এবং জনতা স্টিল শীপব্রেকিং ইয়ার্ডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

এর আগে বুধবার একই অপরাধে আরেফিন এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা ,এস.এইচ এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা, কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার,এন.বি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ এবং কে.আর শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ৮ শীপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে ৮ প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানগুলোকে মোট এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন