ফটিকছড়ি প্রতিনিধি:বিবিরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ির পাশে দাড়িয়েছেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করে উপজেলা পরিষদে এসে প্রত্যেক ব্যবসায়ির হাতে পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ তুলে দেন। এসময় তিনি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্হ ব্যবসায়িদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।এবং হুসাইন মোঃ আবু তৈয়বের ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি ব্যবসায়িকে আরো ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০ সেপ্টম্বর সকালে বিবিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গলিতে আগুনে ৮টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
২৪ঘণ্টা /এন এম রানা /জুনায়েদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ । ২:০৩ দুপুর