২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৪ মুহাররম ১৪৪২ হিজরি

মুজিববর্ষ উপলক্ষ্যে ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশনের চারা বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ । ৩:১৩ বিকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত এক কোটি চারা গাছ রোপনের কর্মসূচির অংশ হিসেবে ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব। চট্টগ্রাম আইন কলেজ এর সাবেক অধ্যক্ষ ছালেহ আহমেদ সিদ্দিকী সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা অনিন্দ্য দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা তাজউদ্দীন রিজভী, ছালেহ আহমেদ-খুরশীদা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক যুবলীগ নেতা হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিল, যুবনেতা মোঃ নিয়াজ, মোঃ রায়হান, প্রতিধ্বনি ক্লাবের সভাপতি সমন্যু চক্রবর্তী আকাশ, সাধারন সম্পাদক রিমন দত্ত, ডাঃ সৌরভ দাশ, শুভ ঘোষ, সন্জয় দত্ত, ছোটন দাশ, মোঃ সিফাত, তাওহীদ, আরজু, সৈকত, প্রান্ত প্রমুখ।

প্রধান অতিথি ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছেন তাহা সত্যিই প্রশংসার যোগ্য। চট্টগ্রাম মহানগরে জায়গার অপ্রতুলতার কারণে বড় পরিসরে চারা রোপনের ইচ্ছা থাকা সত্তে¡ও পর্যাপ্ত চারা রোপন করা যাচ্ছে না। তবে আমরা প্রত্যেক বিল্ডিং এর ছাদের উপরে টপের মধ্যে চারা রোপনের মাধ্যমে মুজিববর্ষে চারা রোপনের কর্মসূচি পালন করা হচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন