২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৪ মুহাররম ১৪৪২ হিজরি

করোনায় আরও ৩৪ প্রাণহানি, নতুন শনাক্ত ১৭৯২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ । ৪:১৮ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৯২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬৬৮ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৭৪৭টি। এসব পরীক্ষায় এক হাজার ৭৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৪ হাজার ৭৬২ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে মারা গেছেন ৩৪ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই লাখ ৩৬ হাজার ২৪ জন। ফলে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৯৮ হাজার ৭৩৮ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন