২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৫ মুহাররম ১৪৪২ হিজরি

আমি ভাঙ্গবো কিন্তু মচকাবো না : ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ । ২:৫০ দুপুর

কর্ণফুলী প্রতিনিধি: শুক্রবার বঙ্গবন্ধুর আদর্শে গড়া কর্মীদের নিয়ে হাজী আলীম উদ্দীন স্কুল প্রাঙ্গণে এক মত বিনিময় সভার আয়োজন কর হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।

তিনি বলেন, আমি ভাঙ্গবো কিন্তু মচকাবো না। দলের জন্য অনেক করেছি ইনশাআল্লাহ নেত্রী ত্যাগীদের মুল্যায়ন করবেন এক সময় না এক সময়। আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া আক্তারুজ্জামান চৌধুরী বাবু ভাইয়ের কর্মী বর্তমানে সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। আমাদের কাছে পদ পদবি বড় নই নেতার আদর্শ ই বড়।

উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চরপাথরঘাটা ইউপি’র ৬নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম পাটোয়ারী, যুবলীগ নেতা আব্দুর নুর তুষার, দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মোরশেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুটুল, যুবলীগ নেতা ইরফান মাসুদ, উপজেলা শ্রমিক লীগ নেতা জালাল উদ্দীন বাপ্পি, শ্রমিক লীগ নেতা আকরাম হোসেন, সাহাব উদ্দীন সিহাব, মোঃ মারুফ, ইমরান পাটোয়ারী,চরলক্ষ্যা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইমরান হোসেন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম, জাতীয় শ্রমিক লীগ চরপাথরঘাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক আজগর আলী পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোঃ জরিফ আলী,
চরপাথার ঘাটা ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জাফর আহমেদ আরিফের অনুষ্ঠান সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গিয়াস উদ্দীন সাব্বির, সদস্য মিরাজ, মোঃ ইসমাইল প্রমুখ।

২৪ঘণ্টা/এন এম রান/রৃয়াজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন