২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৫ মুহাররম ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে অটোরিকশাসহ চোলাই মদ জব্দ, আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ । ১০:৪৭ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে তল্লাশি চালিয়ে একটি অটোরিকশায় ৩শত লিটার চোলাই মদ পেয়েছে থানা পুলিশ। এসময় জয়নাল আবেদীন (৪৫) নামের এক মদ বিক্রেতাকে আটক করা হয়।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানুনগোপাড়া দাশের দিঘী সড়কের ধোরলা গেইটের সামনে থেকে মদ বিক্রেতা শাকপুরা ৭নং ওয়ার্ডের মৃত জহুরুল আলমের ছেলে জয়নালকে আটক করার পর তার স্বীকারোক্তিমতে অটোরিকশায় তল্লাশী চালিয়ে ৩শত লিটার চোলাই মদ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, আটককৃত মাদক ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন