২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪২ হিজরি

ইউএস ওপেনের রানি নাওমি ওসাকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ । ২:৩১ দুপুর

ইউএস ওপেন আসরের নারী এককের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে শিরোপার স্বাদ পেলেন নাওমি ওসাকা। আজারেঙ্কাকে ২-১ সেটে হারিয়েছেন এই জাপানি তারকা। সেই সাথে দ্বিতীয়বারের মত ইউএস ওপেনের শিরোপা ঘরে তুললেন তিনটি গ্র্যান্ড স্ল্যামের এই মালিক।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টেনিস সেন্টারের আর্থার অ্যাশে স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে মুখোমুখি হন জাপানের নাওমি ওসাকা ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। এদিন প্রথম সেটের শুরুটা একেবারেই ভালো হয়নি ওসাকার। বেশ কিছু ভুলের কারণে প্রথম সেটে হারতে হয় তাকে। দাপটের সঙ্গেই আজারেঙ্কা সেট জিতে নেন ৬-১ গেমে।

দর্শকহীন গ্যালারিতে দুঃশ্চিন্তা জেঁকে বসার আগেই ঘুরে দাঁড়ান ২০১৮-র চ্যাম্পিয়ন ওসাকা। ৬-৩ গেমে দ্বিতীয় সেট নিজের করে নেন জাপানি এই তারকা। এরপর তৃতীয় সেটেও আজারেঙ্কাকে মাথা তুলে দাঁড়াতে দেননি সাবেক বিশ্বসেরা তারকা ওসাকা। ৬-৩ গেমে তৃতীয় সেটও নিজের করে নিয়ে দ্বিতীয়বারের মত ইউএস ওপেনের শিরোপা জেতেন ২২ বছর বয়সী ওসাকা।

একই সঙ্গে নিজের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের স্বাদ নেন ২০১৯ এর অস্ট্রেলিয়ান ওপেনজয়ী এ তারকা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন