লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের কৃতি সন্তান মো: শফিউল আলম সাকিব।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকায় বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণার পর শপথ অনুষ্ঠিত হয়।
এ শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব গ্রেড-১) আতিকুল হক।
এদিকে, লোহাগাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম সাকিব বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চরম্বা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আসহাব উদ্দিনসহ লোহাগাড়ার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লখ্য : প্রকৌশলী মো: শফিউল আলম সাকিব কক্সবাজারের উখিয়া উপজেলা, কক্সবাজার সদরসহ দেশের একাধিক উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে অত্যান্ত সফলভাবে দায়িত্ব পালনের পর বর্তমানে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ । ৮:৫১ রাত