২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪২ হিজরি

চট্টগ্রামে নতুন ৭৫ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ । ১১:৩৯ সকাল

২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামে আরও ৭৫ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের অস্থিত্ব মিলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৫২ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ২৮ ও উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৭ ও উপজেলার ৬ জন,

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষা করে উপজেলার ১ জন

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৮ ও উপজেলার ২ জন

বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৬ জন

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৭৬ জনের নমুনার মধ্যে মহানগরের ১০ ও উপজেলার ১ জন

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৫ জন; এর মধ্যে ৬২ জন মহানগরের ও ১৩ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৯২৫ জনের মধ্যে ১২ হাজার ৭৯২ জন মহানগরের ও ৫ হাজার ১৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে ফটিকছড়ি ও হাটহাজারীর ২ জন করে, পটিয়া ও রাউজানের ৩ জন করে, সাতকানিয়া, রাঙ্গুনিয়া ও সীতাকুন্ডের ১ জন।

এদিকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮০ জন; এর মধ্যে ১৯৪ জন মহানগরের ও ৮৬ জন উপজেলার বাসিন্দা।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন