২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪২ হিজরি

না ফেরার দেশে অভিনেতা সাদেক বাচ্চু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ । ১২:৫৭ দুপুর

বিনোদন ডেস্ক: মহামারী কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা সাদেক বাচ্চু।

সাদেক বাচ্চুর বড় মেয়ে সাদিকা ফাইরোজ মেহজাবিন গণমাধ্যমকে জানান, শ্বাসকষ্ট জনিত কারণে করোনো টেস্ট করালে তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলে শনিবার তাকে হাসপাতালে ভার্তি করা হয়।

‘রামের সুমতি’র মাধ্যমে যাত্রা শুরুর পর বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সাদেক হোসেন বাচ্চু ১৯৮৫ সাল চলচ্চিত্র জগতে পা রাখলেও খল চরিত্রের অভিনেতা হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আলাদাভাবে। ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের জন্য খল চরিত্রে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাদেক বাচ্চু।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এ অভিনেতা। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৬ বছর।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন