২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪২ হিজরি

শর্ত ভঙ্গের দায়ে জিপি এইচ ইস্পাত ও এস এ শিপব্রেকিং ইয়ার্ডকে পরিবেশের জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ । ১১:১০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের এস এ শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার টাকা এবং জিপি এইচ ইস্পাত কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

সোমবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, সীতাকুণ্ডের একটি শীপ ইয়ার্ড ও একটি ইস্পাত কারখানা পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে দুই প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠান দুইটিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন